বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ বদরুজ্জামান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মীর জুবায়ের (১৯) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুর আনসারের ভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বদরুজ্জামান কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আহত মীর জুবায়ের একই উপজেলার মৌতলার ঝড়ুখামার গ্রামের নুরুল আলমের ছেলে ও শ্যামনগরের নকিপুর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মীর জুবায়ের দোকান বন্ধ করে মৌতলার ঝড়ুখামার গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খানপুর আনসারের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মীর জুবায়েরকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজনের অবস্থা আশঙ্কাজনজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০