বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: বিস্ফোরক মামলায় ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তাঁকে উপজেলার পরানপুর বাজারের পাশে গঙ্গার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, কৈখালী ইউনিয়নের পরানপুর এলাকায় সাগরকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কিছু লোক বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে জানান। তখন পুলিশ গিয়ে তাঁকে আটক করে। পরে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাগরকে শ্যামনগর থানার একটি বিস্ফোরক মামলায় সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান শেখ জানান, গত বছরের ২৯ নভেম্বর শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলার বাদী শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার আলম হোসেন। এ মামলায় এজাহারভুক্ত সাতজন ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় সাগরকে।

সাগর সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। তবে ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০