বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধন এক্সপ্রেসে যৌথবাহিনীর অভিযান: বিদেশী মদসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে বেনাপোল রেল স্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ান চন্দ্র পাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়ারা, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।

জানা যায়, ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমান কাপড় ও কসমেটিক জাতীয় পণ্য জব্দ করা হয়। যার মূল্য ১৬ লক্ষাধিক টাকা।

যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কোলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাচালানীদের দখলে চলে গেছে। এ দু‘দিন ট্রেনের অধিকাংশ যাত্রীই চোরাচালানী পণ্য বহন করে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নারায়ন চন্দ্র পাল জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেল স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটেক জাতীয় পণ্য জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১০

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১১

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

১২

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১৩

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১৪

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৫

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৬

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৭

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৮

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৯

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

২০
error: Content is protected !!