বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সিপিজি সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সিপিজি সদস্য আব্দুল হামিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬মে) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে মহেশ্বরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্য আব্দুল হামিদ শেখ এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি একাধিকবার বন বিভাগকে অবহিত করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার অনিয়মের বিরুদ্ধে কথা বললে এলাকার নিরীহ জেলে বাওয়ালীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি বিভিন্ন হুমকি ধামকি দেন। গত ১৪ মে আব্দুল হামিদ শেখের বাড়ি হতে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠসহ বিভিন্ন প্রজাতির কাঠ ও গোলপাতা উদ্ধার করা হয়। এলাকাবাসীর উপস্থিতিতে মঠবাড়ী পুলিশ ক্যাম্প ও হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা তার বাড়ি এসব জব্দ করে নিয়ে যায়। তারপরেও তাকে গ্রেপ্তার না করে মামলা থেকে বাঁচাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন সংশ্লিষ্টরা। ইতোপূর্বে তার অনিয়মের বিরুদ্ধে একাধিকবার বন বিভাগে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগের সহায়তায় আব্দুল হামিদ এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ সকল বিষয়ে প্রতিবাদ করায় তারা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তদন্ত পূর্বক নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সিপিজি সদস্য আঃ হামিদকে অব্যাহতি প্রদানের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে হায়াতখালী বন টহল ফাঁড়ির কর্মকর্তা মোঃ মোক্তাদির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গোলপাতা ও কাঠ উদ্ধার করে নিয়ে এসেছি। কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!