বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টে তুফান স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তুফান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গণমুখী সংঘকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনাল ম্যাচে তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

ব্যাটে নেমে গণমুখী সংঘ নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। গণমুখী সংঘের রবিউল ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ ও নোমান ২৭ রান করে। প্রতিপক্ষের মুরাদ ৩ ওভার বল করে ৪ উইকেট সংগ্রহ করে। এছাড়া নোবেল ২ উইকেট ও জাতীয় দলের খেলোয়াড় মৃত্যুঞ্জয় ও নাহিদ একটি করে উইকেট লাভ করে।

১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তুফান স্পোর্টিং ক্লাব ১৯.২ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করে মৃত্যুঞ্জয় (৪৭), তানভীর (২০) ও আকাশ (২০)।

খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌফিক তুরাগ ও সাইফুল ইসলাম বাপ্পি, অফিসিয়াল স্কোরার ছিলেন ফজলুল করিম।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তুফান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক মো. জিল্লুর রহমান, ছাত্রপ্রতিনিধি মোহিনী তাবাসসুম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, তুফান স্পোর্টিং ক্লাবের শেখ তানজিম কালাম তমাল, ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন জসি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!