বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ মার্চ ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে মরিচ্চাপের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতংকে এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৪০০ ফুট এলাকায় বেড়িবাঁধের ফাটল ক্রমশই বড় হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কাঁচা বাজারের নির্মাণাধীন সেড ও মসজিদ। আশংকা দেখা দিয়েছে যেকোন সময় নদী গর্ভে বিলীন হওয়ার। এতে উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের মানুষ ভাঙন আতংকে রয়েছেন।

স্থানীয় বিএম আলাউদ্দীন বলেন, গত বছর মরিচ্চাপ নদী খননের পর বছর না ঘুরতেই ভাঙন শুরু হয়। দ্রুততম সময়ে ভাঙন রোধ করা সম্ভব না হলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ ক্ষেতসহ বহু মৎস্য ঘের প্লাবিত হবে। ভেঙে পড়বে আর্থসামাজিক অবস্থা।

আজিজুর রহমান বলেন, বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও দুই ফুট আড়াই ফুট অবশিষ্ট আছে। কিন্তু সংশ্লিষ্টদের এ বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের এসও জাহিরুল ইসলাম বলেন, গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ভাঙন প্রবল আকার ধারণ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০