বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রিয়তমা’র নতুন লুকে শাকিব খান

ডেস্ক রিপোর্ট: ঢালিউড সিনেমার কিং শাকিব খান বেশ ঘটা করে ফিরছেন সিনেমায়। ঈদুল আজহায় আসতে চলেছে তার আরও একটি নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এর আগে প্রকাশ পেয়েছিল এই সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফার্স্ট লুক। এবার প্রকাশ পেয়েছে শাকিবের নতুন লুক।

মঙ্গলবার (২০ জুন) শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে এক বৃদ্ধর ছবি প্রকাশ করা হয়। পোস্ট হওয়া ছবিতে দেখা যায়, বড় চুল-দাড়িতে সাদা পাঞ্জাবি পরিহিত বৃদ্ধ এক লোক বসে আছে, চুল গুলো বাতাসে উড়ছে তার, চোখ মুখে কারো প্রতি ভালোবাসা। ক্যাপশনে লেখা- ‘আছি তোমারই অপেক্ষায় . . .’

পোস্ট হওয়া ছবি দেখে বুঝতে বাকি নেই, ছবিটি ঢালিউড কিং শাকিব খানের। শাকিব খানের নতুন লুক প্রকাশ পাওয়ার সাথে সাথে ভক্তদের উল্লাস বেড়ে গিয়েছে। শাকিব ভক্তদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই যেন এই ছবি প্রকাশ।

নেটিজেনের মধ্যে একজন কমেন্টে লিখেছেন ,‘হেটার্সরা কি বলবি বল। কিং ওন ফায়ার……’

অন্য একজন লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হ………’

এর আগে‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব ধরা দিয়েছিলেন অ্যাকশন অবতারে। সিনেমার গল্প মূলত রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশন হিরোর লুকে শাকিব। ৩০ সেকেন্ডের প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, বাতাসে উড়ছে লম্বা চুল, মুখ ঢাকা অ্যাশ রঙের কাপড়ে, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাক্কু ছুঁড়ে মারলেন!

প্রকাশ হওয়া সেই টিজারে শাকিব খানকে ‘কিসিকা ভাই কিসিকা জান’ এর সালমান খানের সঙ্গে মিল খোঁজার চেষ্টাও করেছে অনেকেই। তারা সালমানের সঙ্গে শাকিবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রিয়তমা’র শুটিং। এরমধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের অধিক আগ্রহ থাকায় এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!