বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা আহছান হাবীব সুমন (৪৫) মারা গেছেন।

সোমবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় আহত হন তিনি।

জানা গেছে, ব্যাংকের দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নলতা শরীফ এলাকার বাড়িতে ফিরছিলেন আহছান হাবীব সুমন। পথিমধ্যে স্টার ফিলিং স্টেশনের পাশের একটি ওয়াশ সেন্টার থেকে বেপরোয়া গতির একটি ট্রাক বের হয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে নলতা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।

তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৪ মার্চ) বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!