বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানায়, তাদের এ বৈঠকটি হচ্ছে না।

কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

এদিকে এর আগে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন।

সূত্র: পিটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১০

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১১

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১২

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৩

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৪

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৫

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১৬

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১৭

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৯

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

২০
error: Content is protected !!