বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয় আটকদের কাছ থেকে।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এ শিকারিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বংকেশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মণ্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মণ্ডল, আশীষ ঢালী, সুমন মণ্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। রাসপূজা উপলক্ষে পাসপার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ না নিয়ে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশ না নিয়ে বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০