বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণ উচ্ছৃঙ্খল হলে সমস্যা, বাহিনী দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: মব জাস্টিস নিয়ে জনগণকে সচেতন করতে হবে। বাহিনী দিয়ে সবসময় তা নিয়ন্ত্রণ করা যায় না, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে ফারইস্ট ভবনের নিচতলায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বর্তমানে দেখা যাচ্ছে, দেশে পুলিশ সদস্য, বিদেশি নাগরিক, সাধারণ মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছেন, বাড়িঘরেও মব জাস্টিস চালানো হচ্ছে। গত ছয় মাসেও তা নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে দ্বিমত করব না। আমাদের দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

তিনি বলেন, জনগণ যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এক্ষেত্রে গণমাধ্যমকে একটি বড় ভূমিকা পালন করতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যখন কোনো ঘটনা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের বাহিনী চলে যাচ্ছে, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

ছাত্র-জনতা চাইলেই কোথাও কোনো অভিযান চালাতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও কোনো অভিযান চালাতে হলে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো অধিকার নেই।

মহাসড়কে রাতে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।

সামনে ঈদুল ফিতর। তখন এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। সেজন্য কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সামনে ঈদ, তখন যেন সড়কে চাঁদাবাজি, ছিনতাই না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশের কোনো কোনো স্থান রেড জোনের মধ্যে রয়েছে। এমন কোনো স্পট চিহ্নিত করেছেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, আমি দেখেছি ঢাকা-রাজশাহী জোন ও টাঙ্গাইল জোনে এ ঘটনা বেশি হচ্ছে। সেটা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা আগের চেয়ে আরও বেশি তৎপর থাকে। সে অনুযায়ী তারা অনেক তৎপর রয়েছেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১২

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৩

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৫

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৬

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৭

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৮

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০