বাংলাদেশ, শনিবার, ০৬ জুন ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে ডাক দেওয়া হয়েছে।

শনিবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এই বিস্ময় বালক।

১৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৭৭৬ রান সংগ্রহ করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব।

বাঁহাতি এই ওপেনিং ব্যাটার আইপিএলের এক মৌসুমে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘বেস্ট ইমার্জিং প্লেয়ার’ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

এরপর থেকেই মূলত তাকে জাতীয় দলে নেওয়ার জন্য জোর গুঞ্জন শুরু হয়েছিল।

আসন্ন সিরিজে আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভবের যদি অভিষেক হয়, তবে তিনি হবেন ভারতের পুরুষ সিনিয়র ক্রিকেট দলের ইতিহাসে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এর মাধ্যমে তিনি মহান ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন, যিনি ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন।

ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিকদের বলেন, ‘প্লে-অফের দিকে ও (বৈভব) কী করতে পারে তা আমরা দেখেছি; বলতে গেলে একাই রাজস্থান রয়্যালসকে টেনে নিয়ে গেছে। শুধু এই মরসুমেই নয়, ও দুর্দান্ত শুরু করেছিল এবং আইপিএলের মতো এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উচ্চ চাপের টুর্নামেন্টে সেই পারফরম্যান্স ধরে রাখা প্রমাণ করে যে ও একজন গেম-চ্যাঞ্জার। তার প্রতি আমাদের অনেক উচ্চাশা রয়েছে এবং ও নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছে।’

প্রধান নির্বাচক আগরকর আরও জানান যে, সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আয়ারকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানোর সফলতার ওপর ভিত্তি করেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক টি-২০ খেলা আয়ার ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে রানার্স-আপ করেছিলেন এবং চলতি মরসুমেও দলটিকে প্লে-অফে নিয়ে গেছেন।

আগরকর যোগ করেন, “ও একটি দলকে (আইপিএল) শিরোপা জিতিয়েছে এবং ওর নিজের পারফরম্যান্সও বেশ ভালো ছিল। আমার মতে, ও বিশ্বকাপ স্কোয়াডের অংশ হওয়ার খুব কাছাকাছি ছিল এবং অধিনায়কত্বের জন্য ও একজন ‘অনন্য ক্যান্ডিডেট’।”

ভয়াবহ ফর্মহীনতার কারণে অধিনায়কত্ব হারাতে হয়েছে ৩৫ বছর বয়সী সূর্যকুমার যাদবকে। অথচ মাত্র তিন মাস আগেই ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে তিনি করেছেন মাত্র ২৪২ রান, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা অপরাজিত ৮৪ রানের ইনিংসটিই ছিল একমাত্র উল্লেখযোগ্য অবদান। এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৬ গড়ে ২৭০ রান করতে সক্ষম হন, যেখানে তার দল টেবিলের তলানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।

বিশ্বকাপ জেতার মাত্র তিন মাসের মাথায় সূর্যকুমারকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে আগারকার বলেন, ‘বিশ্বকাপ জেতার পরপরই অধিনায়ক পদ থেকে কাউকে সরিয়ে দেওয়াটা অবশ্যই একটি কঠিন সিদ্ধান্ত। তবে বেশিরভাগ বিশ্বকাপের পরেই যেমনটা ঘটে, আপনাকে নতুন করে মূল্যায়ন করতে হয় যে ভবিষ্যতের জন্য কোন পথটি সবচেয়ে সেরা। আমরা মনে করেছি এটাই সামনে এগিয়ে যাওয়ার সেরা উপায়।’

চলতি মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

একই সঙ্গে বিসিসিআই জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চলতি বছরের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ বোলার জসপ্রিত বুমরাহকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টটি আগামী ২৪শে সেপ্টেম্বর শুরু হয়ে ৩রা অক্টোবর ফাইনালের মাধ্যমে শেষ হবে।

ভারতের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডসমূহ

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের টি-২০আই স্কোয়াড:

শ্রেয়াস আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক বর্মা, নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের স্কোয়াড:
শ্রেয়াস আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং বৈভব সূর্যবংশী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১১

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১২

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৩

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৪

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৫

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

১৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

১৭

পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

১৮

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

১৯

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705