বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

ডেস্ক রিপোর্ট: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ওয়াইসিএএফ) ও নাগরিক নেতারা। এই জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণেরও দাবি জানান তারা।

শনিবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাব চত্বরে ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও লিডার্স আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ১৯টি উপকূলীয় জেলার মানুষের জীবন-জীবিকা এবং প্রাণ-প্রকৃতি চরম ঝুঁকির মুখে রয়েছে।

প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগ এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাই উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহ্বায়ক আমিনুর রসুল বাবুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, লিডার্সের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর শাকিল আহমেদ, ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহ্বায়ক সাদিয়া সুলতান শাপলা, যুগ্ম আহ্বায়ক রাশেদ জিয়া রানা, সদস্য সচিব মো. আহসান হাবিব ইমরোজ, রাইহান নূর নবী প্রমুখ।

বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চল বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুন্দরবন দেশের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করার পাশাপাশি কার্বন শোষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মৎস্য রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু জাতীয় বাজেটে জলবায়ু খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক ও লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আমিনুর রসুল বাবুল বলেন, উপকূলীয় পরিবেশগত সংকট মোকাবিলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ও অবকাঠামো উন্নয়ন, সুন্দরবন সংরক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষায় সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

মানববন্ধন থেকে ২১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে– দেশের ১৯টি উপকূলীয় জেলার সুষম উন্নয়ন নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জন্য উপকূল উন্নয়ন বোর্ড গঠন, দক্ষিণ-পশ্চিম, মধ্য ও দক্ষিণ-পূর্ব উপকূলের জন্য পৃথক দপ্তর প্রতিষ্ঠা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, পরিবেশবান্ধব ইকোনমিক জোন গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা এবং প্রতিটি উপকূলীয় পরিবারকে দুর্যোগ সহনশীল আবাসনের আওতায় আনা।

মানববন্ধনে জানানো হয়, প্রতিবছর জাতীয় বাজেটের আকার বৃদ্ধি পেলেও পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দ ছিল ২৮ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৮.২১ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৩০ হাজার কোটি টাকা বা মোট বাজেটের ৭.৫০ শতাংশ। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ৪১ হাজার ২০০ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৪১ হাজার ২০৯ কোটি টাকা, যা মোট বাজেটের যথাক্রমে ৫.১৭ ও ৫.২১ শতাংশ। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!