বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুন ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হেলথ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (ঢেউ) এর নির্বাহী পরিচালক সুকান্তি সরকারের বিরুদ্ধে ৩ শতাধিক আমানতকারীর প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ আমানতকারীরা শনিবার (৬ জুন) সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুন মল্লিক গ্রামের বাসিন্দা সুকান্তি সরকার ২০০৬ সালে ‘ঢেউ’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ছোট্ট একটি কুড়ে ঘরে পরিচালিত হতো । পরে তারা বিশাল আলিশান ভবন নির্মাণ করে সেখানে কার্যক্রম পরিচালনা করে। ভবনটি নির্বাহী পরিচালক সুকান্তি সরকারের নিজস্ব জমিতে। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে তার পরিবারের সদস্যদেরই প্রাধান্য ছিল বলে অভিযোগ করেন আমানতকারীরা।

প্রতিষ্ঠানের সভাপতি তার ভাই অবন্তি সরকার, সহ-সভাপতি স্ত্রী পুষ্প রানী সরকার, ক্যাশিয়ার ভাগ্নে মধুসূদন, সাংগঠনিক সম্পাদক বোন বনানী সরকারসহ পরিবারের একাধিক সদস্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেন।

আমানতকারীদের দাবি, প্রতিষ্ঠানটি এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষকে অধিক মুনাফা ও টাকা দ্বিগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে মাসিক, সঞ্চয়ী ও স্থায়ী আমানত (এফডিআর) গ্রহণ করতো। সেই প্রলোভনে তিন শতাধিক নারী-পুরুষ তাদের কষ্টার্জিত অর্থ প্রতিষ্ঠানটিতে জমা রাখেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে অরবিন্দ মুখার্জি ৫ লাখ টাকা, দীপক রায় ২ লাখ ৫০ হাজার টাকা, শিউলি গোলদার ৭৫ হাজার টাকা, মিলন গোলদার ৬ লাখ টাকা, নিবেদিতা ঢালী ১ লাখ টাকা, প্রিন্স কবিরাজ ১ লাখ টাকা, মিনতি মণ্ডল ৫০ হাজার টাকাসহ আরও বহু ব্যক্তি বিভিন্ন অঙ্কের অর্থ আমানত হিসেবে জমা রেখেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আমানতের মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুকান্তি সরকার নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বজনরা ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানা গেছে।

আমানতকারীদের একাংশের দাবি, সুকান্তি সরকারকে পরিকল্পিতভাবে আত্মগোপনে রাখা হয়েছে এবং আমানতকারীদের পাওনা টাকা পরিশোধ না করার জন্য নিখোঁজের নাটক সাজানো হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক গৌর সুন্দর সরকার। এতে বক্তব্য দেন চন্দনা রায়, শিউলি গোলদার, সুশান্ত সরকার, জ্যোৎস্না বিশ্বাসসহ ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। বক্তারা দ্রুত ঘটনার তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি অবন্তি সরকার মুঠোফোনে বলেন, আমি বর্তমানে অসুস্থ অবস্থায় ডুমুরিয়ার কাঠালতলায় আছি। বিষয়টি নিয়ে যা লিখবেন, দয়া করে আমার ও পরিবারের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করবেন।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০