বাংলাদেশ, শনিবার, ০৬ জুন ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ফিল্ড-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকান দল মিশর।
ম্যাচটি ব্রাজিলের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ৪টা) শুরু হবে।

আগামী ১৩ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
তার আগে দলের সেরা সমন্বয় ও চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে এই ম্যাচটিকে শেষ সুযোগ হিসেবে দেখছেন সেলেসাওদের ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি। তবে আজ মিশরের বিপক্ষে যে দলটি মাঠে নামছে, বিশ্বকাপের মূল আসরের প্রথম ম্যাচে ঠিক এই একই একাদশ নাও দেখা যেতে পারে; বরং আজকের ম্যাচে বেশ কিছু কৌশলগত পরিবর্তনের স্পষ্ট আভাস রয়েছে।

এর আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে আজ একলাফে চার-চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ব্রেমারের জায়গায় আজ রক্ষণভাগ সামলাবেন অভিজ্ঞ মার্কিনিয়োস।
আর আলেক্স সান্দ্রোর বদলে ফুল-ব্যাক পজিশনে সুযোগ দেওয়া হয়েছে ডগলাস সান্তোসকে। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার জায়গায় আজ খেলবেন লুকাস পাকেতা এবং আক্রমণভাগে লুইজ হেনরিকের পজিশনে স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ইগোর থিয়াগোকে।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা থাকলেও, দীর্ঘ মরসুমের শারীরিক ক্লান্তি ও ধকল এড়াতে গাব্রিয়েল মাগালেসকে আজকের ম্যাচে বিশ্রামে রাখছেন কোচ। তবে এই ডিফেন্ডারের চোট নিয়ে ভক্তদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। মিশরের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ম্যাচের বিভিন্ন সময়ে তিনি একগাদা পরিবর্তন আনবেন। যার অংশ হিসেবে খেলার দ্বিতীয়ার্ধে ব্রাজিলের গোলপোস্টের নিচে অভিজ্ঞ গোলকিপার ওয়েভারতনকে সুযোগ দেওয়া হবে।

আজকের ম্যাচে ঠিক কতজন খেলোয়াড়কে মাঠে নামানো হবে এমন প্রশ্নের জবাবে কিছুটা চতুরতার সঙ্গেই আনচেলত্তি বলেন, ‘আগামীকাল (শনিবার) কতজন খেলবে? এখনই বলতে পারছি না, একটু অপেক্ষা করুন। এটা আসলে সংখ্যার হিসাব নয়; আমার কাছে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই শুরুর একাদশের যোগ্য। প্রথম ম্যাচের জন্য সেরা দল বেছে নেওয়ার দায়িত্বটা অবশ্যই আমার, তবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে একাদশ বদলে যেতেই পারে। আমার মাথায় একটা পরিকল্পনা হয়তো আছে, কিন্তু প্রথম ম্যাচটা ঠিক কারা শেষ করবে, তা আমি নিজেও জানি না।’

আজকের এই প্রস্তুতি ম্যাচ শেষেই বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। আগামী ১৩ই জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের গ্রুপ ‘সি’-এর অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৯শে জুন পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। আর সবশেষে ২৪শে জুন ফ্লোরিডার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে ব্রাজিল।

মিশরের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: এলিসন বেকার (গোলরক্ষক), ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং ইগোর থিয়াগো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১১

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১২

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৩

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৪

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৫

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

১৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

১৭

পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

১৮

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

১৯

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705