বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির একাধিক অভিযান, ফেনসিডিলসহ ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৫ ফেব্রুযারি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির একটি দল মেইন পিলার ১৭/৪ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন গেড়াখালি, কুটির বাড়ি ও ছবেদার মোড় নামক স্থান হতে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করে।

তলুইগাছা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে কেড়াগাছি খাল, কেড়াগাছি বাশ বাগান নামক স্থান থেকে ৬০ হাজার মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।

এছাড়াও, মাদরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন চান্দা নামক স্থান থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসের জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০