
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই বিশেষ আয়োজন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলন মেলায় পিরণত হয়।
অনুষ্ঠানে রমজান মাসের পবিত্রতা ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা এবং দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ছাত্রদলের নেতারা বলেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ছাত্র সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম।
অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসিফ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, বর্তমান সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, উপাধ্যক্ষ আল মুনতাছির বিল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোস্তাজাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
আবু রায়হান, যুবদল নেতা শফিকুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা আহাদুজ্জামান আজ্জেদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সম্পাদক
মীর্জা রনি, ছাত্রদল নেতা আসিফ ইকবাল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুল আলমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

মন্তব্য করুন