বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বরেণ্য আলেম মাসউদ উসমানীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: আততায়ীর গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের বরেণ্য আলেম মাওলানা মাসউদুর রহমান উসমানী।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী ইসলামাবাদের ঘোরি টাউনে গুলিবিদ্ধ হন এ আলেম।

তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি। খবর জি নিউজের
উত্তর ওয়াজিরিস্তানের তাপ্পি গ্রামে দেশটির জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) নেতা মহসিন দাওয়ারের কনভয় সন্ত্রাসীদের বন্দুক হামলার শিকার হওয়ার কয়েকদিন পর ঘটনাটি ঘটল।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ঘোরি টাউনে মাওলানা মাসউদুর রহমান উসমানীর গাড়িতে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এতে তিনি ও তার গাড়ির চালক মারাত্মক আহত হন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মাওলানা উসমানীকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামাবাদ পুলিশ বলেছে, খান্না থানাধীন এলাকায় একটি গাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কজন নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে। ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শীগগিরই খুনিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

মাওলানা মাসউদুর রহমান উসমানী পাকিস্তানের সুন্নি উলামা কাউন্সিলের কেন্দ্রীয় উপ-সাধারণ সম্পাদক।

ধর্মীয় সংগঠনের মুখপাত্র ইয়াসির কাসমিও এ আলেমের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০