বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে তাদের আটক করে বরনক্ষীরা।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী কিছু অসাধু লোক। তাদের কোনো ভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় দুর্বৃত্তকে আটক করে।

আটককৃতরা হলন, মো: ফরিদ হাওলাদার (৪৫), সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল পায় বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!