বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ মে ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃষ্টির দাপটের দিনে ব্যাটিং বিপর্যয়ে আফিফরা

স্পোর্টস ডেস্ক: জাকির হাসানকে দিয়ে শুরু। এরপর সাদমান ইসলাম মাঠ ছাড়েন চোট পেয়ে। আফিফ হোসেন, সাইফ হাসান, ইরফান শুক্কুররা শুরু পেয়েও টেনে নিতে পারেননি ইনিংস। শাহাদাৎ হোসেন দীপুই এখন হয়ে আছেন দলের ভরসা। বৃষ্টি বাধার প্রথম দিনে সাত ব্যাটার ব্যাট করলেও কেউই পাননি হাফ সেঞ্চুরির দেখা।

সিলেটের একাডেমি মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার প্রথম দিনে বৃষ্টির দাপটে খেলা হয়েছে কেবল ৪৯ ওভার, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৭৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে এসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ চারে ১৩ বলে ১৮ রান করে কেলভিন জর্ডানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান জাকির হাসান।

আরেক উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলামকে ফিরতে হয় রিটায়ার্ড হার্ট হয়ে। জাইর ম্যাক অ্যালিস্টারের বাউন্সার তার কবজিতে গিয়ে লাগে। মাঠে এসে ফিজিও কিছুক্ষণ সারিয়ে তোলার চেষ্টা করলেও পারেননি, শেষ অবধি ফিরতে হয় সাজঘরে। ২ চারে ৩৬ বলে ১১ রান করেন সাদমান।

শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনে নামা সাইফ। ৫১ বলে ৩১ রান করে কেভিন ওসায়াল্ড সিনক্লেয়ারের বলে এলবিডব্লিউ হন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটিয়ে যাওয়া নাঈম শেখও ইনিংস লম্বা করতে পারেননি। ৩১ বলে ৫ রান করে কেভিনের বলে তিনিও হন এলবিডব্লিউ। অধিনায়ক আফিফ হোসেন ও এই ম্যাচে দলে সুযোগ পাওয়া ইরফান শুক্কুরও ভালো শুরু পেয়ে লম্বা করতে পারেননি ইনিংস।

৩৪ বলে ৩১ রান করে আফিফ ও ৩৩ বলে ২১ রান করে ইরফান আউট হন। বাংলাদেশের পক্ষে এখন লড়ছেন শাহাদাৎ হোসেন দিপু ও নাঈম হাসান। ৭ চারে ৭৭ বলে ২৮ রান নিয়ে দীপু ও ২০ বলে ১১ রান করা নাঈম দ্বিতীয় দিন শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!