বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজেট অধিবেশন ১৬৪০ প্রশ্নের সম্মুখীন হবেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা

ডেস্ক রিপোর্ট: আগামীকাল পেশ হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের চলতি মেয়াদের শেষ বাজেট। আজ (বুধবার) বিকেল ৫টায় সংসদের ২৩তম জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই বাজেট অধিবেশন শুরু হবে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য ১ হাজার ৬৪০টি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

বুধবার (৩১ মে) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৫টায় এবং ১ জুন দুপুর ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। ১ জুন দুপুর ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে মর্মে সিদ্ধান্ত হয়। ৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ঘণ্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৫ জুন অর্থবিল পাস ও ২৬ জুন বাজেট পাস হবে মর্মে সিদ্ধান্ত হয়। এরপর, ঈদুল আযহার জন্য সংসদ অধিবেশন মুলতবি হয়ে ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সমাপ্ত হবে। এ বিষয়টিসহ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৫৫৪টি প্রশ্নসহ মোট ১৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। আগে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা আটটি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় চারটি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় সাতটি। এ বৈঠকটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১০

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১১

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১২

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১৩

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১৪

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৫

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৬

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৭

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

১৮

মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705