বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ নভেম্বর ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করার দাবি

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জলবায়ু পরিবর্তনের হারকে ধীরগতি করা এব্ং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি। তাই সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিখাতে প্রণোদনা দিতে হবে। সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এবং এই খাতের বিকাশে উদ্যোক্তা গড়ে তুলতে হবে। বিদ্যুৎ উন্নয়ন তহবিল ও নবায়নযোগ্য জ্বালানি তহবিলের যথাযথ এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সুন্দরবনের ঢাংমারিতে ‘১৪ দফা ১৪ দিন, ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগদিন’ শ্লোগানে ন্যায্য জ্বালানি রূপান্তরে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ ‘জেটনেট বিডি’ এ্যাকশন এইড বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের যৌথ আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে জ্বালানি চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে সুন্দরবনসহ প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। অবস্থান কর্মসূচিতে বক্তারা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানান।

মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, আমরা নাগরিক সমাজ সম্মিলিত কণ্ঠে এমন এক পরিবর্তনের দাবি জানাই, যেখানে ন্যায্যতার ভিত্তিতে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটবে। ভবিষ্যত প্রজন্ম দূষণমুক্ত বিশুদ্ধ বাতাসে জীবন-যাপন করতে পারবে। সুবিধাবঞ্চিত ও ক্ষমতাহীন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটবে। পরিবেশ সুরক্ষিত থাকবে এবং একই সাথে অর্থনীতি টেকসই ও সমৃদ্ধ হবে।

অবস্থান কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা সার্ভিস বাংলাদেশ সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, নদীকর্মী হাছিব সরদার, পরিবেশ কর্মী ইদ্রিস ইমন, মোংলা নাগরিক সমাজের শেখ রাসেল, নারী বনজীবী মিরা মন্ডল, শারমিন বেগম, জেলে সমিতির বেল্লাল ব্যাপারী, তপন মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!