বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় আমানের ১৩ বছরের দণ্ড বহাল

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আপিলের পুনঃশুনানির পর মঙ্গলবার (৩০ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও নাজমুল হুদা।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।

পরে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন আমান। পরে সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর হাইকোর্ট বিভাগে এ আপিলের পুনঃ শুনানি শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

আবারো মা হলেন পূজা

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার

১০

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১১

ভ্যান থেকে ছিটকে পড়লে রায়হানের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাক

১২

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

১৩

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৪

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

১৫

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

১৭

মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

১৮

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৯

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০
error: Content is protected !!