বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতা: পুরস্কৃত হলেন ২০ সিপিজি সদস্য

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ২০ জন সিপিজি সদস্যকে পুরস্কৃত করেছেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান।

বুধবার বেলা ১১টায় সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময তিনি বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় সিপিজি সদস্যরা বিভিন্নভাবে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় অনেক অপরাধী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা গেছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী শিকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তাদেরকে বন বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান, বানিয়খালী স্টেশন কর্মকর্তা একেএম আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, রেঞ্জ স্টাফ মোঃ মেজবাউল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!