বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুন ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জুন) সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনজুমানারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডো নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, অর্জন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মহুয়া মনজুরী, সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ হোসেন, আশ্রয় সংস্থার পরিচালক গিয়াস উদ্দীন সরদার, জয় সংস্থার সভানেতী নেত্রী খুরশিদ জাহান, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শামিমা সুলতান প্রমুখ।

বক্তারা বলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণের সম্মুখে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক উক্ত বিভাগের একজন নারী শিক্ষকের সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটেছে। যা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক একটি বিষয়। বক্তারা এ ঘটনার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০