বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুনে ইন্দোনেশিয়া সফরে যাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক কারণে শিরোনামে আসছে ইন্দোনেশিয়ার ফুটবল। সে বৃত্ত থেকে বেরিয়ে আসার উপলক্ষ যেন পেল তারা। আগামী মাসে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইন্দোনেশিয়ার এক উর্ধ্বতন ফুটবল কর্মকর্তার বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে আগামী মাসে ইন্দোনেশিয়া যাবে আর্জেন্টিনা।

আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির দল প্রীতি ম্যাচ খেলবে বলে জানা গেছে আগেই।

এমন সময় মেসি-মার্তিনেসদের ইন্দোনেশিয়া সফরের খবর এলো, যখন বিশেষ কারণে এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটির বদলে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করছে। এবারের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়াতে, কিন্তু দেশটিতে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে প্রতিবাদ শুরু করে মানুষ। সহিংসতার ঝুঁকি থাকায় সেখান থেকে আসরটি অন্য কোথাও আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছর ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলে অনাকাঙ্ক্ষিত কারণে ১৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত ১ অক্টোবর দেশটির পূর্ব জাভার মালাং অঞ্চলে লিগা ওয়ানে আরেমা এফসি ও পারসেবায়া সুরায়া ক্লাবের ম্যাচ শেষের দাঙ্গায় ও পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই দুর্ঘটনার আট মাস পর দেশটিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ হতে যাচ্ছে।

২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ফুটবল ভীষণ জনপ্রিয় খেলা। কিন্তু বৈশ্বিক ফুটবলের আঙিনায় দেশটি আজও তেমন ছাপ রাখতে পারেনি। ডাচদের অধীনে থাকার সময় ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা এবং সেটাই বিশ্বমঞ্চে তাদের সবশেষ পা রাখা।

অতি সম্প্রতি অবশ্য ইন্দোনেশিয়ার ফুটবলপ্রেমীরা উদযাপনের দারুণ ‍উপলক্ষ পেয়েছে। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়ান গেমসের সোনা তারা জিতেছে গত সপ্তাহে।

আর্জেন্টিনার আসার খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে দেশটিতে। ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান এরিক থহির এই সফরকে দেখছেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে।

“ইন্দোনেশিয়ান ফুটবলের পুনরুত্থানের গতি ধরে রাখার জন্য এটি (আর্জেন্টিনার ইন্দোনেশিয়া সফর) দারুণ একটি পদক্ষেপ।”

এই সফরে মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন কিনা, এমন প্রশ্নে থহির বলেন, “আমি বিশ্বাস করি সেরা দল নিয়েই আসবে আর্জেন্টিনা।”

প্রীতি ম্যাচের দিনক্ষণ এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে সম্ভাব্য তারিখ হিসেবে জানিয়েছে ১৯ জুনের কথা।

আর্জেন্টিনা ও ইন্দোনেশিয়ার সবশেষ দেখা হয়েছিল ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে। ১৯৭৯ সালে জাপানের ওই আসরে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই ম্যাচে ইন্দোনেশিয়া হেরেছিল ৫-০ গোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!