বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কয়রা (খুলন) প্রতিনিধি: খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের গোবরা অভিমুখে সড়ক সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

গোবরা গ্রামের শফিকুল গাজী বলেন, এমন ইট এনেছে যা মাটিতে ফেলানোর আগে হলুদের গুড়ার মতো গুড়ো হয়ে যাচ্ছে। এই খোয়া দিয়ে রাস্তা করলে রাস্তা বেশিদিন টিকবে না।

একই এলাকার আবুল বাশার সরদার জানান, এতো নিম্নমানের খোয়া আমি জীনবেও দেখিনি। এই খোয়া দিয়ে রাস্তার কাজ করা হলে রাস্তা এক বছরও ভালো থাকবে না। খালিখালি সরকারের টাকা নষ্ট হবে, আর এলাকাবাসীর ক্ষতি হবে। এটি বন্ধ করা প্রয়োজন।

কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কয়রা উপজেলার কয়রা ইউপি গোবরা বাজার সড়কের ১.৩ কিলোমিটার সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজ এ কাজের ঠিকাদার হিসেবে নিযুক্ত হয়। কাজের চুক্তিমূল্য ৬৭ লক্ষ ৫৬ হাজার ৭০০ টাকা। কাজের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ জুন।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রাসেল বলেন, ওই রাস্তার পাশে মাটি ছিল না। অনেক কষ্ট করে প্রথমে মাটির কাজ করেছি। এই কাজে আমার একেবারেই লাভ হবে না। তারপরও কাজটি শেষ করতে চেয়েছিলাম।

তিনি আরো বলেন, ২৫ গাড়ি ইটের মধ্যে এক গাড়ি খারাপ ইট গেলেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। কাজ ছেড়ে দেওয়া ছাড়া উপায় দেখছি না।

কয়রা উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা বলেন, বিষয়টি অবগত হওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে এবং নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!