বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় অমর একুশের প্রথম প্রহর অতিবাহিত হয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

এর আগে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।

রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে সাথে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

এরপর একে একে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উদীচী, দ্য এডিটরস, বারসিক, দৈনিক পত্রদূত, পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমি, ক্ষেত মজুর সমিতি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক দুই শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এর আগে রাত ১১টা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে র‌্যালি নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ জনতার উপস্থিতি।

এরপর ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পালা। সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলেই। তবে, শ্রদ্ধাঞ্জলি অর্পনের জন্য আসা অনেকেই হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরেন। #

২০.২.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১০

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১১

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১২

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৩

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৫

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৬

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৭

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৮

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৯

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!