বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সখিপুর উদয়ন সংঘের ভোট ১৭ জুন, স্থগিতের দাবি বাদ পড়া সদস্যদের

দেবহাটা প্রতিনিধি: ১৭ জুন দেবহাটার সখিপুর উদয়ন সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী নির্বাচনে লড়তে ইতোমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন ১৬জন প্রার্থী। এর মধ্যে সভাপতি, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে একাধিক ব্যক্তি প্রার্থীতা ঘোষণা করেছেন।

তবে আলোচনার তুঙ্গে রয়েছে সভাপতি পদটি। এপদে লড়বেন বিগত কমিটির সভাপতি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ এবং সখিপুরের সাবেক ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস। ইতোমধ্যেই ভোটার ও সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সভাপতি পদের প্রার্থীরা।

এদিকে, এবারের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২৪০। প্রায় অর্ধশত ভোটারকে নোটিশ ছাড়াই মাসিক চাঁদা না দেয়ার কারণ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ একাংশের।

এনিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে রবিবার উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদ পড়া সদস্যদের কয়েকজন।

বাদ পড়া সদস্যরা জানান, নির্বাচনকে একতরফা করতে আকর্ষিক কোনো নোটিশ ছাড়াই তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। এজন্য তারা ১৭ জুনের নির্বাচন স্থগিতসহ পুনরায় সদস্যপদ বহাল ও নতুন তফশিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের দাবি জানান।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি বিগত কমিটির সভাপতি ও নির্বাচনের সভাপতি প্রার্থী আবু আব্দুল্যাহ আল আজাদের। তিনি বলেন, যেসকল সদস্য নিয়মিত সংগঠনে চাঁদা দিতেন না তাদেরকে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন বলেন, স্থানীয় একটি গ্রুপিংয়ের কারণে উদয়ন সংঘের ভোটার ও সদস্যদের মাঝে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দকে সৃষ্ট সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে দু’পক্ষকে নিয়ে এক টেবিলে বসে অভিযোগ এবং সদস্যপদ থেকে কিছু ব্যক্তিকে বাদ দেয়ার কারণ খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!