বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুজনকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে পলিটেকনিকের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে পুলিশ ও জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, সাতক্ষীরা পলিটেকনিকের ২য় সেমিস্টারের ছাত্র শেখ ফাহিম ফয়সালকে ৪ দিন আগে (২২ ফেব্রুয়ারি) তুলে নিয়ে যান পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসান ও তার সহযোগীরা। এরপর তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেন তারা। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির প্রতিবাদ করায় শাফায়াত আলী মুক্ত, ব্যবসায়ী বাবু ও লাবসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলামকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করেন পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী। মারধর ও লুটপাটের পর বাবু নামের স্থানীয় ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখেন তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মারপিটের শিকার শাফায়াত আলী মুক্ত ও মেম্বার মনিরুল ইসলাম জানান, শুধু ফাহিম নয়, এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে ছাত্রলীগ সভাপতি। প্রতিবাদ করলে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাদের।

তারা আরও জানান, ছাত্রলীগ সভাপতি মোঃ আবিদ হাসান ও তার সহযোগীরা স্থানীয় বিভিন্ন দোকান থেকে চা, সিগারেট খেয়ে বিল পরিশোধ করে না। এছাড়া দোকান থেকে জোর করে মালামাল নিয়ে চলে যান তারা। প্রতিবাদ করলে পকেটে গাঁজা ঢুকিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ এরকম অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, অপরাধীরা ইতোমধ্যেই চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।

এ ব্যাপারে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ওপর কয়েকজন লোক হামলা করেছিলো। তারা তাকে মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। তবে তিনি কাউকে আঘাত করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!