বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী পঙ্কজ চ্যাটার্জীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী পঙ্কজ কুমার চ্যাটার্জীর বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

গত মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষক পঙ্কজ চ্যাটার্জীর বিরুদ্ধে লিখিত অভিযোগটি দায়ের করেন।

এতে উপজেলায় কর্মরত শিক্ষকরা বলেছেন, বিগত চার বছরেরও বেশি সময় দেবহাটা উপজেলা শিক্ষা অফিসে কর্মরত থাকা উচ্চমান সহকারী পঙ্কজ কুমার চ্যাটার্জী সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষককের অতিষ্ঠ করে তুলেছেন। শিক্ষকবৃন্দ দাপ্তরিক কাজে অফিসে গেলে তাদের সাথে কাজ নিয়ে তালবাহানা, হয়রানি এবং অবাঞ্ছিত ও অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। বিল পাসের নামে শিক্ষকদের কাছে করেন ঘুষ দাবি। ঘুষ না দিলে শিক্ষকদের বিলে ভুল ব্যাংক হিসাব বসিয়ে হিসাবরক্ষণ অফিসে পাঠান, যাতে শিক্ষকরা হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এতে শুধু শিক্ষকরাই নয়, বিলে ভুল কোড ও ব্যাংক হিসাব লেখায় হিসাবরক্ষণ অফিসও রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। কখনও নিয়মিত অফিসে আসেন না তিনি, নৈমিত্তিক ছুটি ছাড়াই দিনের পর দিন থাকেন অনুপস্থিত। আর যদিও অফিসে আসেন খালি গায়ে বসেন অফিসের চেয়ারে, তাতে অফিসে ঢুকতে বিব্রতবোধ করেন অফিসের নারী স্টাফ ও অফিসে যাতায়াতকারী নারী শিক্ষকরা। পি.আর.এল গমনকারী শিক্ষকদের অর্থ প্রাপ্তি বা বদলীর আদেশ প্রাপ্তিতে বড়সড় ঘুষ দাবি করেন তিনি। দাবিকৃত ঘুষ না দিলে শিক্ষককদের দিনের পর দিন অফিসে ডেকে হয়রানি করেন। তার স্বেচ্ছাচারিতায় চারমাস আগে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবেদা খাতুন পি.আর.এল-এ গেলেও তিনি তার বেতনভাতা ও ঈদ বোনাস পাননি। পাসপোর্ট, বহিঃবাংলাদেশ ছুটি, মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসা ছুটি প্রাপ্তি এবং ছুটি শেষে বেতন ভাতাদি প্রাপ্তির ক্ষেত্রেও শিক্ষকদের ব্যাপকভাবে হয়রানি করেন পঙ্কজ চ্যাটার্জী। চিকিৎসা ছুটি থেকে ফেরার পর সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ঋতুপর্না মিস্ত্রির বেতন বন্ধ রাখেন তিনি। পরে ওই শিক্ষক মারা যান। শিক্ষকদের সার্ভিস বইসহ আনুসঙ্গিক কাজ আপডেট করার কথা বললে তিনি উপহাসমূলক কথা বলেন এবং বিনা কারণে কালক্ষেপণ করেন। তার দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী শিক্ষা অফিসারগণ তাকে সতর্ক করলে তাদের সাথে রীতিমতো ঔদ্ধত্যপূর্ণ ও মারমুখি আচরণ করেন অভিযুক্ত উচ্চমান সহকারী পঙ্কজ চ্যাটার্জী। এসকল কারণে পূর্ববর্তী কর্মস্থল থেকে শাস্তিমূলক বদলি হয় তাকে। দিনের পর দিন দেবহাটা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের অফিসারদের সাথে এমন অসদাচরণ চলতে থাকায় অবশেষে তাকে দেবহাটা শিক্ষা অফিস থেকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে শিক্ষকরা তার বিরুদ্ধে গণস্বাক্ষরকৃত অভিযোগটি দায়ের করেছেন। তাছাড়া উপজেলা শিক্ষা অফিসারের সাথে অসদাচরণের ঘটনায় সম্প্রতি শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান বলেন, শিক্ষকদের গণস্বাক্ষরকৃত লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন তদন্ত করছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উচ্চমান সহকারী পঙ্কজ চ্যাটার্জী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১০

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১২

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৪

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৬

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৭

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

২০