বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে টর্নেডোর কবলে পড়া ২৫ মৌয়ালকে কারাগারে পাঠালো বনবিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট: মধু আহরণের পাশ নিয়ে সুন্দরবনে যাওয়ার পর টর্নেডোর কবলে পড়ে পথ হারানো ২৫ মৌয়ালকে আটক করেছে বনবিভাগ।

আটককৃত এসব মৌয়ালের বিরুদ্ধে সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে শুক্রবার (৭ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে পশ্চিম সুন্দরবনের হলদেবুনিয়া এলাকার বিভিন্ন খাল ও নদী থেকে তাদের আটক করা হয়।

যদিও বন বিভাগের দাবি, সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে আটক এসব বনজীবীর সুন্দরবনে প্রবেশের অনুমতি ছিল না। এসময় আটককৃতদের নিকট থেকে তিনটি ডিঙি নৌকা উদ্ধারের দাবি করেছে বন কর্মকর্তারা।

আটককৃতরা হলেন, মোঃ আব্দুর রাজ্জাক, আফছার গাজী, শাহাদাৎ হোসেন, মোঃ হাকিম গাজী, সফিকুল ইসলাম, ইউনুস আলী সরদার, শহিদুল গাজী, কেরামত মিস্ত্রি, কামরুল ইসলাম, মোঃ ইদ্রীস আলী, মাকসুদুল আলম, মোঃ সাদ্দাম হোসেন, হযরত আলী শেখ, আবু হানিফা, হয়রত আলী, মোঃ আলাউদ্দীন মালী, কামরুল ইসলাম(২), আমজিয়াদ মালী, ইসমাইল হোসেন, মোঃ জুব্বার আলী, সামাদ আলী, সফেদ আলী গাজী, মনিরুল ইসলাম, শাহ
আলম ও লিয়াকত হোসেন। এসব জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং সোরা, চাঁদনীমুখা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা।

আদালতে পাঠানোর আগে আটক জেলেরা জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালীনি স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে তারা সুন্দরবনে যান। সিগনাল চলার এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার তারা পথ হারিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়েন। এসময় ভারতীয় সুন্দরবনের বনপ্রহরীসহ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে মধু সংগ্রহের সরঞ্জাম ফেলে জীবন নিয়ে তারা নদীতে ঝাঁপিয়ে পড়েন। ছোট বড় দুটি নদী সাঁতরে হলদেবুনিয়া অংশে পৌঁছানোর পর বাংলাদেশের বনরক্ষীরা তাদের উদ্ধার করে বুড়িগোয়ালীনি স্টেশনে নেয়ার পর আটক দেখিয়েছে।

এসব জেলেরা দাবি করেন, মহাজনের নিকট থেকে চড়াসুদে ঋণ নিয়ে মধু কাটতে সুন্দরবনে গিয়েছিলেন তারা। এখন সর্বস্ব হারিয়ে জেলের ঘানি টানার পর মহাজনের টাকা ফেরত দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। মৌসুমের শুরুতে এমন বিপদে পড়ার কারণে সারা বছর ধরে সাংসারিক ব্যয় নির্বাহ নিয়েও তারা দুশ্চিন্তাগ্রস্ত।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, অভয়ারণ্য এলাকায় যেয়ে মাছ শিকারের সময় হলদেবুনিয়া স্টেশন ইনচার্জ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ২৫ জনকে আটক করা হয়। অনুমতিপত্র না থাকার পরও তারা সুন্দরবনে প্রবেশ করার পাশাপাশি নিষিদ্ধ অভয়ারণ্যে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১০

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১১

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১২

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১৩

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৪

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৫

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৬

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৭

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৯

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

২০
error: Content is protected !!