বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সাংবাদিক নাদিমের স্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান হত্যাকাণ্ডের শিকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম।

সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেসক্লাবে শোক সভা ও মিলাদ মাহফিলে সন্তানসহ উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

মনিরা বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আপনারা যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সুযোগ করে দেবেন। আমি তার সাথে কথা বলতে চাই। আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামীর মৃত্যুর রাষ্ট্রীয় মর্যাদা চাই।

তিনি আরও বলেন, আমার ছেলে অথবা মেয়ে কোনো সাংবাদিককে যদি পরিচয় দেয় তারা আমার স্বামীর সন্তান, তাহলে একটু সহযোগিতা করবেন। এবং আমার স্বামীর হত্যার বিচারের মামলার কাজ যে পর্যন্ত শেষ না হয়েছে সে পর্যন্ত আপনারা (সাংবাদিকরা) আমাদের পরিবারের সাথে থাকবেন।

আমার স্বামী কত বলতো আমাকে প্রেসক্লাবে আসতে। কিন্তু আসতাম না। আজ আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে এখানে এসে বিচার চাইতে হচ্ছে।

শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতি রোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ক্যাডার বাহিনী নাদিমের ওপরে হামলা চালান। পরে আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৫ জুন দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০