বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বয়স বাড়ছে তামান্নার, শিগগিরই বিয়ে দিতে চাইছে পরিবার

বিনোদন ডেস্ক: বয়স বাড়ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা।

সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। তমান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’

জানা গেছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!