বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য-নাঈম

স্পোর্টস ডেস্ক: সবশেষ আসরে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। চার বছর অনুষ্ঠিত পরবর্তী আসরেও জায়গা ধরে রাখলেন সৌম্য সরকার।
আছেন নাঈম শেখও, আগের আসরের মোট চারজনকে রেখে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসর। সাইফ হাসানের নেতৃত্বে ১৫ জনের ‘এ’ দল দিয়েছে বিসিবি। দলের বেশিরভাগই ২০২০ কিংবা ২০২২ যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলে ডাক পাওয়া শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসানও খেলবেন ইমার্জিং এশিয়া কাপে।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানের সঙ্গে আছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের দুই সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৪ জুলাই উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অন‍্য ম‍্যাচে ওমানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৬ জুলাই ওমান এবং একদিন পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জুলাই হবে দুটি সেমি-ফাইনাল, একদিন পর ফাইনাল।

উল্লেখ্য, ২০১৯ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে শিরোপা খোয়ায় স্বাগতিকরা। টুর্নামেন্টজুড়ে ২৪৪ রান ও ৫ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য।

বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

১

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

২

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৩

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৪

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৫

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৬

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৭

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৮

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

৯

মানবতার দেয়াল স্থাপন

১০

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১১

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১২

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৩

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৫

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৬

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৭

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৮

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

২০