বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুলাই ২০২৩, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় ঘরে ঘরে জ্বর, বাড়ছে ডেঙ্গুরোগী

ডেস্ক রিপোর্ট: শ্রাবনের আকাশ ভরা রোদ তো আবার ঘন বর্ষার হাতছানি। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর গরম আবার তার ভেতরে হঠাৎ বৃষ্টি চলে এলো।
কেউ কেউ একটু বৃষ্টিতেও ভিজলেন আবার প্রচুর গরম থেকে ঘেমে শরীর ঠাণ্ডা হয়ে গেল। আর এতেই খুলনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই জ্বরে। আবার অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তন ও তাপমাত্রা তারতম্যের কারণে জ্বরে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরে। বিভিন্ন হাসপাতালে জ্বর-কাশিজনিত ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। বিভিন্ন উপজেলা থেকেও জ্বর-কাশির রোগী রেফার করা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা শিশু হাসপাতালে। ফ্লুজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালের বহির্বিভাগেও।

আবহাওয়া পরিবর্তনের এ গরম-ঠাণ্ডার মধ্যে প্রায় প্রতিটি পরিবারে মৌসুমি জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় গত কয়েক দিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শরীর ব্যথার উপসর্গ নিয়ে আসা রোগী প্রচুর দেখা যাচ্ছে।

জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন ফ্লুজনিত রোগীর অস্বাভাবিক চাপ দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। বহির্বিভাগ ও শয্যার অতিরিক্ত রোগীর চাপ থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

খুলনা শিশু হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা আরাফাত বলেন, জ্বর ও ডায়রিয়া নিয়ে শিশুকে ভর্তি করেছি। হাসপাতালে এ ধরনের শিশুর সংখ্যাই বেশি।

খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাইফুল ইসলাম নামে এক রোগী বলেন, হাসপাতালে রোগীর সীমাহীন চাপ। এত বড় লাইন দেখে মনে হচ্ছে প্রতি ঘরে ঘরেই যেন মানুষ অসুস্থ।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, প্রতিদিনই ডেঙ্গুরোগী বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।

এদিকে খুমেক হাসপাতালে ৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন ডেঙ্গুরোগী।

রোববার (২৩ জুলাই) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ২২০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন। মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে হাসপাতালে ৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০