বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ, সমালোচনায় ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়।
ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন ম্যাক্রোঁ। এসময় টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে অংশ নেন তিনি।

ড্রেসিংরুমের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ম্যাক্রোঁর হাতে একটি বিয়ারের বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।

মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন ৪৫ বছর বয়সী ম্যাক্রোঁ। এসময় টুলুস রাগবি দলের সদস্যদের উচ্ছ্বাস-উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সে প্রেসিডেন্ট।

দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট করে বলেছেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র।

জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন। এটা এর বেশি কিছু নয়।

ফরাসি চিকিৎসক ও আসক্তি বিশেষজ্ঞ উইলিয়াম লোভেনস্টাইন বলেন, ক্যামেরার সামনে তিনি (ম্যাক্রোঁ) যা করেছেন, তা ঠিক হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!