বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে: তাজুল

ডেস্ক রিপোর্ট: শুধু বাংলাদেশে নয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এডিস মশা নিধনে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি-বিধান অনুসরণ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এডিস মশা প্রজনন রোধে আমরা সিটি করপোরেশনগুলোর মাধ্যমে কাজ করছিলাম। কিন্তু এবার এডিসের মাত্রাতিরিক্ত প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। শহরকেন্দ্রিক এটা অনেক বেশি। এমনকি জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়েও অনেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ‘সারাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনায় বিশেষ সভার (ভার্চুয়াল) আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমরা সবাই জানি, বিগত বছরগুলোতে ঢাকা ও চট্টগ্রামসহ কিছু কিছু শহরকেন্দ্রিক ডেঙ্গু মশার বিস্তার ছিল। কিন্তু এ বছর সারাদেশেই এডিস মশার প্রজনন পরিলক্ষিত হচ্ছে। অনেক লোক আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকে মারা যাচ্ছেন। এটা আমাদের খু্ব ব্যথিত করছে।

তিনি বলেন, এসিডের লার্ভা ধ্বংস এবং মশা নিধনে বিশ্বজুড়ে প্রচলিত তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি-বিধানগুলো অনুসরণ করছি। পৃথিবীর অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে যেসব গবেষণা রয়েছে, আমরা সেগুলোও সংগ্রহ করেছি।

ডেঙ্গু নিয়ে যারা কাজ করেন তারা বলছেন সরকার বা সিটি করপোরেশনগুলো আগে থেকে ব্যবস্থা না নেওয়ায় ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এটি একেবারেই ঠিক নয়। তারা যখন আমাদের সামনে কথা বলে এ কথাগুলো বলেন না। আগে থেকে কী ব্যবস্থা নেবে? আমরা জানুয়ারি মাসের ৫ তারিখে সভা করেছি। সেখানে কিটতত্ত্ববিদেরা উপস্থিত ছিলেন। তারা তো তখন এ ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে বলে বলেননি। আমাদের কোনো পদক্ষেপে ঘাটতি আছে কি না, সেটাও বলেননি।

ডেঙ্গু মোকাবিলায় যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ হয়েছিল দাবি করে মন্ত্রী বলেন, পুরো বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবসময় মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। মশা এবং ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে বাড়ে। আমরা জানুয়ারি মাসেই এ বিষয়ে সভা করেছি। সেখানে বিস্তারিত আলোচনা করে ব্যবস্থা নেওয়া হয়।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এডিস মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার সম্পূর্ণভাবে আবহাওয়ার ওপর নির্ভর করে। ক্লাইমেট চেঞ্জের কারণে এটি হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, আজকে পৃথিবীর ১৪৮টি দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গু রোগের ঝুঁকিতে রয়েছে।

এসময় তিনি ডেঙ্গু মোকাবিলায় ও নিজেদের সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০