
কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর হোসেন আলম।
গত ১৬ জুন খুলনা জেলা তরুণ দলের সভাপতি এম এম আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে গত ১০ মার্চ আবুল হাসানকে সভাপতি ও আজিজুল ইসলাম আজুকে সাধারণ সম্পাদক করে কয়রা উপজেলা তরুণ দলের কমিটি ঘোষণা করা হয়। তবে দলীয় শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে আজিজুল ইসলাম আজুকে তরুণ দলের সাধারণ সম্পাদক পদ হতে বহিষ্কার করা হয়। এ প্রেক্ষিতে আলমগীর হোসেন আলমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন