বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে এই উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে। এসময় তিনি জেলার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে আরো উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মাহফুজুর রহমান, সাতক্ষীরার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুক, আব্দুর রউফ, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

No one should be left behind in green transition: Navid Safiullah

১০

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

১১

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

১২

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

১৩

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৪

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

১৫

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

১৭

পবিত্র আশুরা ২৬ জুন

১৮

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

১৯

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

২০