
তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রেজাউল করিম ছাত্র ছাত্রীদের জলবায়ু পরিবর্তন, এর বিরূপ প্রভাব এবং তা মোকাবেলায় অভিযোজন কৌশল সম্পর্কে স্টুডেন্ট দের সুস্পষ্ট ধারণা প্রদান করেন।
ওরিয়েন্টেশনে সহযোগিতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ।
মন্তব্য করুন