বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু ব্রি ধান ৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই বীজ ধান বিতরণ করে।

এ কর্মসূচির আওতায় বুধবার (১৭ জুন) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের ৩৫ জনসহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষককে ব্রি ধান-৮৭ এর বীজ প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা ও পীযুষ কান্তি মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, মোঃ আব্দুল্লাহ, স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, একাউন্ট অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা। এসময় ইউপি সদস্য ও এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১০

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১১

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১২

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৩

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১৬

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৭

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৮

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

২০
error: Content is protected !!