বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ জুন ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে নতুন উদ্যমে শিরোপার লড়াই শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা।

ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও দলের আক্রমণভাগের প্রধান ভরসা তিনি। বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত এই মহাতারকা।

কোচ রবার্তো মার্তিনেস-এর পরিকল্পনায় গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করতে পারেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে থাকবেন অভিজ্ঞতা ও গতির সমন্বয়ে গড়া চার ফুটবলার- জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেস।

মধ্যমাঠে খেলাটির নিয়ন্ত্রণ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেস-এর ওপর। বিশেষ করে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের দায়িত্ব থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রাখা এবং দলের ছন্দ ধরে রাখা।

আক্রমণভাগে দুই প্রান্তে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো-কে। আর মাঝখানে গোলের দায়িত্ব থাকবে রোনালদোর কাঁধে। তার অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতাই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি।

পর্তুগালের সম্ভাব্য একাদশ

দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস; ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস; বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০