বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকনা ভেঙে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারে নেমে ছেলেসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট: রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান এক নারী। তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকে নামেন তার ছেলে এবং প্রতিবেশী।

পরে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার ধাপউদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন -গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া।

মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তার চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে কুয়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১১

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১২

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৩

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৪

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৫

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৭

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৮

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৯

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

২০
error: Content is protected !!