বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তটিনীর জন্য ‘মন দিওয়ানা’ তৌসিফের!

বিনোদন ডেস্ক | তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী জুটি হয়ে আজকাল অনেক গল্পেরই নায়ক-নায়িকা হচ্ছেন। পাচ্ছেন সফলতাও।

তবে এই ঈদে খানিকটা ভিন্ন গল্পের আবহে পর্দায় হাজির হচ্ছেন তারা। দু’জনকে জুটি করে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘মন দিওয়ানা’।
সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

‘মন দিওয়ানা’র গল্প প্রসঙ্গে নির্মাতার সারসংক্ষেপ এমন, রুসু বাউণ্ডুলে ও বন্ধুপ্রেমী একটা ছেলে। ভার্সিটিতে পড়লেও সারাদিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউণ্ডুলে জীবন কাটায়। এদিকে গল্পের নায়িকা মারজান মাত্র কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু।

মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই টের পায়, চলছে নতুনদের র‍্যাগিং! তার সিরিয়াল পড়ে রুসুদের গ্রুপে। মজার বিষয়, সেদিন মারজানকে র‍্যাগ না দিয়ে ছেড়ে দেয় রুসু। মারজানকে বলে দেয়, কেউ কিছু বললে বলতে যে, ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’!

এভাবেই মজার ও ভয়ের একটি দৃশ্য দিয়ে শুরু হয় ‘মন দিওয়ানা’র গল্প।

নির্মাতা হাসিব হোসাইন রাখির মতে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে। যা দেখে দর্শকরা ভিন্নতার স্বাদ পাবেন।

‘মন দিওয়ানা’র প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উৎসবে অন্তত ২০টি বিশেষ নাটকের পসরা সাজাচ্ছে সিএমভি। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০