বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে খেলবে নিউজিল্যান্ড। বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

আগামী রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। চলতি আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কিউইদের ‍৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল রোহিত শর্মার দল।

দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ রান ৩৬২ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তুলতে পারে।

এর আগে মঙ্গলবার প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে ভারত।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রানের জুটি করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন্দ্রা। ২১ রানে ইয়াং আউট হলে দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি করেন রাবিন্দ্রা ও উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজনই সেঞ্চুরি করেন।

১০১ বলে ১০৮ রান (১৩ চার ও ১ ছক্কায়) করেন রাবিন্দ্রা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। উইলিয়ামসন খেলেন ৯৪ বলে ১০২ রানের (১০ চার ও ২ ছক্কা) ইনিংস। ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি এটি।

এর বাইরে ৪৯ রান করে নেন ড্যারিল মিচেল (৩৭ বলে) ও গ্লেন ফিলিপস (২৭ বলে)। ১৬ রানের সংযুক্তি ছিল মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে। এতেই ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় নিউজিল্যান্ডের।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১২ বলে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি। আক্রমণাত্মক খেলতে গিয়ে দলীয় ২০ রানেই সাজঘরে ফেরেন এই ওপেনার। তবে আরেক ওপেনার টেম্বা বাভুমা পান ফিফটির দেখা। এরপর আর বেশিদূর এগোতে পারেননি। ৭১ বলে করেন ৫৬ রান।

রানের দেখা পান তিনে নামা রাসি ফন ডার ডাসেনও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে কাটা পড়েন ৬৯ রানে। ৬৬ বলের তার ইনিংসটি ছিল বেশ কার্যকরী। তবে এইডেন মার্করাম-হেনরিখ ক্লাসেনরা দ্রুত সাজঘরে ফিরলে পথ হারায় দল।

শেষদিকে ডেভিড মিলার একাই চেষ্টা করেন। পান দুর্দান্ত এক সেঞ্চুরি। কিন্তু ঝড় তুলেও যেন তা বিফলে যায়। কিউইদের রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি। তার ৬৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!