বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান ও তার দুই প্রতিষ্ঠানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

ডেস্ক রিপোর্ট: সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামক দুটি প্রতিষ্ঠানের নামে ২১ টি এলসি/সেলস কন্ট্রাক্ট (বিক্রি চুক্তি) এর মাধ্যমে দুবাইতে অবস্থিত তার ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই ও সাইফ লাউঞ্জ সংযুক্ত আরব আমিরাতে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার করেছে। এ বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন রয়েছে। এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

ভূঁইফোড় ৬ প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৩৬৭ কোটি টাকা লোপাট

সিআইডি আরও জানায়, এজানামীয় আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২০০০ শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের ‘দ্যা এনভয় ৮৪ গুলশান ০২’ নামীয় বিল্ডিংয়ে তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬১৮৯.৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নং রাস্তার, ৩১নং প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬ তলা বিল্ডিং এর ২য় ও ৩য় তলার ২৭১৩.১০ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশ ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি।

ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

২

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

৩

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

৪

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৫

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৭

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৮

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৯

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১০

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

১১

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১২

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১৩

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১৪

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৫

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৭

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৮

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৯

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

২০
error: Content is protected !!