ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের নিউমার্কেট চত্বরে জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আলী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।













