সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

প্রতিবেদক
The Editors
জানুয়ারি ১২, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসনের পর আরেক কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ উল্লেখ করে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) উইকিপিডিয়ার প্রোফাইলের আদলে বানানো সেই ছবিতে দেখানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। এর নিচে লেখা, যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাদেরি উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং নিউইয়র্কের আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন এখন।

মাদুরোকে মার্কিন বাহিনী অপহরণ করার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।

ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।
এদিকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে।

তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে তেল কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। তার মতে, এই কাজ ১৮ মাসের কম সময়ের মধ্যেই শেষ করা সম্ভব।

সর্বশেষ - খুলনা