মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনি থানা পরিদর্শনে এসপি আরেফিন জুয়েল

প্রতিবেদক
The Editors
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
আশাশুনি থানা পরিদর্শনে এসপি আরেফিন জুয়েল

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

মঙ্গলবার বেলা ১১টায় তিনি আশাশুনি থানা পরিদর্শন করেন।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুলিশ এবং গ্রাম পুলিশদের নানা নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করতে পারে সেবিষয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের পাশাপাশি তিনি গ্রাম পুলিশদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে ন্যায় নিষ্ঠার সাথে কর্তব্য পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিথুন সরকার,
সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম,
ডিআইও-১ এস এম আব্দুল আলীম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খুলনা